শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১২ পিএম, ২০২৬-০৫-০৭
'মানবতায় ঐক্যবদ্ধ' (United in Humanity) প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে উদযাপিত হয়েছে 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬'।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট-এর বাস্তবায়নে চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সম্মানিত চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
এছাড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
মানবিক সেবা প্রদানে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন সহশিক্ষা কার্যক্রমের আওতায় বিস্যালয় ও কলেজের মধ্য হতে ২টি ক্যাটাগরিতে ২টি স্কুল ও ২টি কলেজকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করা হয়।
অতিথিবৃন্দ চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। মানবিক সেবায় তরুণদের আরও সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এই দিবসকে উৎসর্গ করে সপ্তাহব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকবৃন্দ।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারাহ নাজ মাবুদ সিলভী, সালাউদ্দিন শাহেদ, মোহাম্মদ এনামুল হক, চটগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত শিক্ষক/শিক্ষিকা ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited